হাকিমপুরে প্রাইভেট স্কুল সোসাইটির উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে প্রাইভেট স্কুল সোসাইটির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে হিলি চারমাথা মোড়ে বুধবার (১৭ আগষ্ট) সকাল ১০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলার ডলি মডেল প্রি-ক্যাডেট স্কুল,বাংলাহিলি ক্যাডেট স্কুল, সেবা কিন্ডারগার্টেন এন্ড নিন্ম মাধ্যমিক বিদ্যালয় সহ আরও অনেক স্কুল মানববন্ধন করে। এতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম লিটন, শাহীনুর রেজা শাহীন, প্রতাপ মল্লিক, সুমন মন্ডল, মাহবুব, রাফেউল ইসলাম রিটন প্রমুখ।
