Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে ভন্ড কবিরাজের চিকিৎসায় একই গ্রামের ১৩ জন অসুস্থ, কবিরাজ আটক

HILI (DINAJPUR) NEWS_2লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এক ভন্ড কবিরাজের চিকিৎসায় একই গ্রামের ১৩ জন অসুস্থ হবার ঘটনা ঘটেছে। এদের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং অন্যরা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় ভন্ড কবিরাজ রফিকুল ইসলামকে থানা পুলিশ আটক করেন। সে বগুড়া সদরের তালুকদার মহল্লার আব্দুর রহিমের ছেলে।
আহতরা হলেন, উপজেলার বৈগ্রাম নামক গ্রামের এচাহার আলীর ছেলে ইলিয়াছ (২৫), নাজিরুদ্দিনের স্ত্রী মমতাজ (৪০), মনছুর আলীর স্ত্রী কুলছুমা (৩২), আহাদ আলীর ছেলে আশিকুল (১৪), এচাহার আলীর ছেলে রিয়াজ (২৫), বদিউজ্জামানের ছেলে বোরহান (১১), হামিদের ছেলে খালেক (৫০), জাহিদুল ইসলামের স্ত্রী রেখা বেগম (২৬), আতিয়ার রহমানের ছেলে মাছুদ রানা (১১), মশিউর রহমানের স্ত্রী সাইফুন নাহার (২৮)। এছাড়াও আশঙ্খাজনক ৩ জনের পরিচয় তাৎক্ষনিক জানা যায় নি।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আরএমও ডা. সুলতাম মাহামুদ জানান, অসুস্থরা অজ্ঞাত বিক্রিয়ায় আক্রান্ত হন।
এদিকে হাকিমপুর থানার ওসি (তদন্ত) এমরানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কবিরাজকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.