Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাজার কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’

boishakhবিডিপি ডেস্ক: এক হাজার শিল্পী সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে বরণ করে নিলেন বাংলা নতুন বছরকে। আজ বৃহস্পতিবার ভোরে পয়লা বৈশাখের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ছিল বাংলা বর্ষবরণের আয়োজন ‘সানসিল্ক-চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৩ ’।
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে বর্ষবরণের এই আয়োজনে অংশ নেন নানা বয়সী এক হাজার শিল্পী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা ‘ওঠো ওঠো রে’ গানটি পরিবেশন করেন। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় বর্ষবরণের অন্যান্য গান। এ ছাড়া গান করেন শিল্পী রফিকুল আলম, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, তপন মাহমুদ, আজিজুর রহমান, কোনাল, চ্যানেল আই এর রিয়্যালিটি শো বাংলার গানের শিল্পীরাসহ চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পীরা। ছিল দলীয় নাচ ও বৈশাখী পোশাকের ফ্যাশন শো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও আফজাল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.