Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাটহাজারীতে সিএনজির ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার ইসলামিয়াহাট এলাকায় সিএনজি চালিত অটো রিকসার ধাক্কায় মো. শাওন চৌধুরী (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
গত কাল দুপুর দুইটার দিকে রাস্তা পারাপারের সময় সিএনজি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাওন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর গ্রামের বাসিন্দা বেলাল চৌধুরীর সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, শুক্রবার দুপুরে ইসলামিয়াহাট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি শাওনকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.