Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Hatibandha হিরামনি (১০) ও হিমু (৫)হিরামনি (১০) ও  হিমু (৫)

জাহাঙ্গীর আলম রিকো , হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম (ফকিরটারী) এলাকায় সোমবার সকালে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। জানাগেছে, হাবিবুর রহমানের বড় মেয়ে হিরামনি (১০) ও ছোট মেয়ে হিমু (৫) হিরামনি উপজেলার স্থানীয় জহির হাজী মাদ্রাসার ২য় শ্রেণী ছাত্রী বলে জানাগেছে।
এলাকাবাসীরা জানান, রোববার সন্ধ্যা থেকে হিরামনি ও হিমু নিখোঁজ হয়। নিখোঁজের পর সোমবার সকালে নানা লুৎফর রহমানের বাড়ির পাশে একটি পুকুরের পানিতে দু বোনকে ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের পরিবারকে খবর দেয়। পরে তাদেরকে পুকুর থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। একই সাথে দু বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, পানিতে ডুবে দু বোনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.