Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

DSCF0289
প্রতিযোগিতায় বিজয়ী এসএস মডেল হাইস্কুলের প্রতিযোগিদের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি।

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুল মাঠে রোববার ওনভিলেজ এ্যাডভান্সমেন্ট ওভা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র যৌথ আয়োজনে ডালা প্রকল্পের অধিনে আন্তঃবিদ্যাল বিতর্ক প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বির্তক প্রতিযোগিতার আলোচ্য বিষয় ছিল পারিবারিক অসচেতনাতাই নারী উন্নয়নের অন্তরায়। অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুল, বড়খাতা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। ওভার লালমনিরহাটের নির্বাহী পরিচালক সুজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, শাহগরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু, ওভার ডালা প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী প্রতিষ্ঠান এসএস মডেল হাইস্কুলের প্রতিযোগিদের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি।

Leave A Reply

Your email address will not be published.