Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

DSC08336হাতীবান্ধায় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা দোয়ানী হাইস্কুল মাঠে সোমবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আয়োজনে আন্তঃবিদ্যাল বিতর্ক প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বির্তক প্রতিযোগিতার আলোচ্য বিষয় ছিল পারিবারিক শিশু বিবাগ বন্ধে নিজের ইচ্ছাশক্তি প্রধান, নারীর ক্ষমতায়ন পারে নারী নির্যাতন বন্ধ করতে, খেলাধুলার মাধ্যমে নারীর আত্মশক্তির উন্নয়ন সম্ভব। অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হাতীবান্ধা গড্ডিমারী দ্বি-মুখী হাইস্কুল, আরাজি ঠ্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা আতিয়ার রহমান। দোয়ানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের, সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, দোয়ানী হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমান, ওভার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন, সহির উদ্দিন, আঃ মান্নান, একেএম মাহমুদুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী প্রতিষ্ঠান গড্ডিমারী দ্বি-মুখী হাইস্কুলের প্রতিযোগিদের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান।

Leave A Reply

Your email address will not be published.