Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় এক অগ্নিকান্ডে ১০লাখ টাকার মালামাল ভস্মিভূত

16052015123

জাহাঙ্গীর আলম রিকো, প্রতিনিধি হাতীবান্ধা :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে এক অগ্নিকান্ডে দুটি পরিবারের বসতবাড়ীসহ ১০লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। শুক্রবার রাতে অত্র উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে সাদেকুল ইসলাম ও রবিউল ইসলামের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, এক অগ্নিকান্ডে ছয়টি টিনেরঘর, নগদ টাকা, পোল্ট্রি মুরগী খামার,ছাগল,গরু,ধান সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে ভস্মিভূত হয়েছে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই বসতবাড়ীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারন জানা না গেলেও বসতবাড়ীর মালিক সাদেকুল ইসলাম ও রবিউল ইসলাম জানান, পূর্বের শক্রুতার জের ধরে বসতবাড়ীতে আগুন লাগাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.