Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় জঙ্গীবাদ বিরোধী সচেনতামূলক আইন শূংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

1156_DSC06957

রিকো,হাতীবান্ধা: জঙ্গীবাদ দমনে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতা চাইলেন লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।সোমবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশদের সঙ্গে জঙ্গীবাদ বিরোধী সচেনতা মূলক আইন শূংখলা বিষয়ক এক সভায় তিনি এ মতামত ব্যক্ত করেন।মোজাহিদুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, জঙ্গীরা খুবই কৌশলী তাই তাদের ব্যাপারে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেন।হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব নূরজ্জামান,আনসার ভিডিপির জেলা কমান্ডেট বিকাশ চন্দ্র দাশ,ওসি আব্দুল মতিন প্রধান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী,নব নির্বাচিত গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা:আতিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ফজলুল হক প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.