Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় জাতীয় শিশু দিবস পালিত

জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়। শুক্রবার সকালে শিশু সমাবেশ শেষে এ উপলক্ষে একটি র‌্যালি হাতীবান্ধা পরিষদ চত্বর থেকে বের হয়ে স্থানীয় অডিটরিয়াম প্রাঙ্গনে শেষ হয়। ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অডিটরিয়াম হলরুমে এ উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, পিআইও ফেরদৌস আহমেদ, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমুখ। পরে শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.