Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় পারিবারিক বিরোধের জেড়ে শ্বাসরোধে নিহত ১

10571লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভায়রা ছেলেকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে নান্নু মিয়ার বিরুদ্ধে। রবিবার মধ্য রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। ঘাতক নান্নু মিয়া(৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামের সাহেদ জামানের পূত্র। নিহত উপজেলার আমঝোল এলাকার দেলোয়ারের ছেলে ইব্রাহিম হোসেন (১৪)।
এ সময় দেলোয়ারের মা ধওলি বেগম(৭০) গুরুত ও ছোট ছেলে আবুবক্কর (১১) আহত হন। ধওলি বেগমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় ও আবুবক্করকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে দেলোয়ারের ছেলে আহত আবুবক্কর জানান, আমার খালু নান্নু মিয়ার সাথে আমার বাবার কিছুদিন ধেকে ঝগড়া চলছিলো। রবিবার মধ্যরাতে আমাদের ঘরে তিনি প্রবেশ করেন। এ সময় আমি তার কাছে গেলে সে আমার গলা চিপে ধরে। আমি সজ্ঞাহীন হয়ে পরি। পরে জ্ঞান ফিরে দেখি আমি মেডিকেলে আর কিছু বলতে পারিনা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনেছি। তবে দেলোয়ারের ছোট ছেলে আবুবক্করকে (১১) সিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.