Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় বন্যা এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা এলাকা বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। তিনি শনিবার সকালে নদীভাঙ্গন পরিদর্শন করেন এবং বিকেলে গড্ডিমারী ইউনিয়নে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি সিন্দুর্না, গড্ডিমারী, সানিয়াজন, সিংগিমারী ফকিরপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা সহকারি প্রকৌশলী হারুন-অর-রশিদ, থানা অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, প্রমুখ। এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ ও সহযোগিতা পাবেন। উপজেলায় ৮ ইউনিয়নে ৪০ মে: টন চাউল বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.