Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় বিজয় দিবস উদযাপন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যেছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, আলিমুদ্দিন কলেজ অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, বি.সার্কেল সরওয়ার্দী, ওসি শামীম হাসান সরদার, প্রকৌশলী অজয় কুমার সরকার, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, হাতীবান্ধা এসএস হাইস্কুল প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.