Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

সংবাদদাতা,হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ বিভাগের ভুলের কারনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিমবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন জানান, মঙ্গলবার ঝড়ে ওই এলাকায় ১১ কেভি’র একটি বিদ্যুতের তার মাটিতে পড়ে যায়। বুধবার সকালে হাতীবান্ধা বিদ্যুৎ অফিসের লাইনম্যানদের সাথে যোগাযোগ করে বিদ্যুতের লাইন বন্ধ করে মেরামতের কাজ শুরু করেন। কিন্তু মেরামতের কাজ শেষ না হতেই বিদ্যুতের লাইনটি পুনরায় চালু করলে মেরামতের কাজে কর্মরত স্থানীয় ৪ ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মধ্যম কাদমা এলাকার জোনাব আলীর পূত্র মিল্টন হোসেন (২৫), ভেলাগুড়ি এলাকার শামসুদ্দিনের পূত্র খোরশেদ (৩৮), আজিজার রহমানের পূত্র ফেরদৌস আলম (২৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ভেলাগুড়ি এলাকার গোলাপ হোসেনের পূত্র উকিল হোসেন (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে হাতীবান্ধা থানার ওসি জানান, থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.