Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদ্যাপন

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আজ বুধবার ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে।
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নওজোপাডিকো) হাতীবান্ধা উপজেলার আয়োজনে বুধবার সকালে বিদ্যুৎ অফিস থেকে একটি বিশাল র‌্যালী বের করে সদড় প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়েছে। উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান নুরল আমিন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যুৎ উন্নয়ন কর্মচারী এসোসিয়েশনের সম্পাদক সাইফুল ইসলাম হিরক। অন্যান্যদের মধ্যে সভাপতি আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকতুল্লাহ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.