Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ভ্রাম্যমান আদালতে ৮ জুয়ারুর সাজা

V-adalatহাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আট জুয়ারুর ১০ দিনের কারাদন্ড দিয়েছেভ্রাম্যমান আদালত। রবিবার হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুুবুর রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজার আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত জুয়ারুরা হলেন, উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আঃ রহমানের পুত্র শফিকুল ইসলাম (২০), দক্ষিণ সিন্দুর্না গ্রামের নছর উদ্দিনের পুত্র নুরুজ্জামান (৩২), পূর্ব সিন্দুর্না গ্রামের ওসমান গণির পুত্র সহিদুল (৩০), উত্তর সিন্দুর্না গ্রামের হোসেন আলীর পুত্র ফরিদুল ইসলাম (৩৫), পশ্চিম বেজগ্রামের আঃ জব্বারের পুত্র দেলোয়ার (২২), দক্ষিণ পারুলিয়া গ্রামের সফিয়ার রহমানের পুত্র আব্দুল্যাহ আল মামুদ (২১), জেলার কালীগঞ্জ উপজেলার নোহালী গ্রামের আরশাদ আলীর পুত্র রেজওয়ান ওরফে শিশুর আলী (৪০) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চান্দাবাড়ী গ্রামের আ. জব্বারের পুত্র খোকন সরকার (২৯) বলে জান গেছে। মামলা সূত্রে জানাগেছে, সাজাপ্রাপ্ত ৮ জুয়ারু প্রতিদিনের ন্যায় উপজেলার হলদিবাড়ীর তিস্তা চড়ে জুয়ার আসর বসাতেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধায় হাতীবান্ধা থানার এস আই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৮ জুয়ারুকে হাতে নাতে আটক করে থানা নিয়ে আসেন। পরবর্তীতে আসামীদের হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। ভ্রাম্যমান আদালত আটককৃত আসামীদের জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমান মেলায় আদালত তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। হাতীবান্ধা ওসি আ. মতিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.