Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনালের মত বিনিময়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অর্জন জানানোর লক্ষ্যে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সংস্থাটি’র হাতীবান্ধা ফিল্ড অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র রংপুর বিভাগীয় ম্যানেজার আব্দুল কুদ্দুস, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক এম এম সাকির হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয় পবন, সম্পাদক নূরল হক, সহ-সভাপতি স্বপন কুমার দে, অর্থ সম্পাদক নুরনবী সরকার ও মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক আসাদুজ্জামান সাজু, মোহনা টিভির জেলা প্রতিনিধি শাহরুপ সুমন। সভায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.