Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন

জাহাঙ্গীর আলম রিকো, হাতিবান্ধা: পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, প্রতি মানুষের উচিত প্রতি বছর গাছ লাগলো। গাছ কমে গেলে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই আসুন, জীবন বাঁচাতে আমরা বেশি বেশি করে গাছ লাগাই। গাছ লাগালে শুধু পরিবেশই রক্ষা হবে না। আমরা ফলও পাবো, পাশাপাশি গাছ বিক্রয় করে অর্থনীতিক লাভবান হবো। তিনি সোমবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধায় বৃক্ষ মেলা উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, পিআইও ফেরদৌস আহম্মেদ, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: আতিয়ার রহমান।

Leave A Reply

Your email address will not be published.