হাতীবান্ধায় ৭৮ বোতল ফেনসিডিলসহ আটক-১
লালমনিরহাট প্রতিনিধি: আজ শনিবার সকাল ১০ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বেঙ্গলের গোডাউন নামক এলাকায় যাত্রীবাহি অটো যোগে যাওয়ার পথে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একরামুল হক (২২) কে আটক করেছে হাতীবান্ধা পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার টি,আই আাব্দুল কাদের ও এ টি আই দিদার সহ বেঙ্গলের গোডাউন নামক স্থান থেকে উক্ত মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বিছনদই গ্রামের আঃ বারেকের পুত্র একরামুল হক বলে জানাগেছে।
বিষয়টি হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আঃ রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।