Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে।

নিহতরা হলেন- ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে সাদিক হোসেন(২২) ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে নাজির হোসেন মংলু ৩৬।

এ সময় আরও একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্য রাতে বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে গরু চোরাচালানি একটি দল দোলাপাড়া সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতেই দুই জন গরু চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেনি।

Leave A Reply

Your email address will not be published.