Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাত-পায়ের জ্বালাপোড়ায় পরামর্শ

হাত-পায়ে জ্বালাপোড়ায় পরামর্শ
হাত-পায়ে জ্বালাপোড়ায় পরামর্শ

খুবই অস্বস্তিকর একটি অনুভূতি হাতে ও পায়ের জ্বালাপোড়া। বিশেষ করে গরমের সময় এ সমস্যা অনেকেরই হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। প্রধানত হাত-পায়ের স্নায়ু কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে হাত-পায়ে জ্বালাপোড়া ভাব হতে পারে। এ ছাড়াও অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ডায়াবেটিস, কিডনি ও থাইরয়েডের সমস্যা, শরীরে ভিটামিন বি১২ ও বি১ এর ঘাটতি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মদ্যপান, ছত্রাক সংক্রমণ, মহিলাদের মেনোপজের আগে ও পরে, অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণে হাতে-পায়ে জ্বালাপোড়া হয়ে থাকে।

এ রোগের প্রধান উপসর্গ হলো হাত বা পায়ের পাতা দুটি মাঝে মধ্যে জ্বলে উঠে। সুঁই ফোঁটার মতো বিঁধে। ঝিমঝিম বা অবশও লাগতে পারে। পায়ের স্নায়ু ঠিক আছে কিনা তা বোঝার জন্য তেমন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় না। তবে চিকিৎসকের কাছে গেলে তিনি একটি আলপিন বা টিউনিং ফর্ক ব্যবহার করেই হাতে-পায়ের অনুভূতি যাচাই করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে সচেতন থাকলে এ সমস্যা কমিয়ে রাখা সম্ভব। ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। হাতে পায়ের যত্ন নিতে হবে। দুশ্চিন্তা ও মানসিক চাপ মুক্ত থাকতে হবে। কিডনি বা থাইরয়েডের সমস্যা থাকলে তার যথাযথ চিকিৎসা করতে হবে। স্নায়ুর যন্ত্রণা লাঘব করে এমন কিছু ওষুধ পাওয়া যায় তা সেবন করতে হবে।

পরামর্শকঃ ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ

Leave A Reply

Your email address will not be published.