Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাত মিলিয়েছেন প্রীতি-নেস

01-preity-zinta-and-ness_wadiaবিনোদন ডেস্ক:
সাবেক প্রেমিক এবং ব্যবসায় অংশীদার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতার হয়রানির অভিযোগে মামলা ছিল গত বছরের আলোচিত ঘটনাগুলোর একটি। দীর্ঘ দিন পত্রিকার শিরোনাম হয় এই বিতর্ক। কিন্তু সম্প্রতি আবার একই টেবিলে বসে ক্যামেরাবন্দি হয়েছেন সাবেক এই জুটি। টেলি চাক্কার’বলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর বসবে শিগগিরই। আর সে জন্যই নিজেদের শত্রুতা ভুলে আবার হাত মিলিয়েছেন প্রীতি-নেস। সম্প্রতি খেলোয়াড়দের দাম নির্ধারণের সময় একসঙ্গে বসতে দেখা গেছে দুজনকে। শুধু তাই নয়, দলের স্বার্থে একসঙ্গে নানা সিদ্ধান্তও নিচ্ছেন প্রীতি-নেস। বেশ কয়েক বছর প্রেম করার পর বিচ্ছেদ হয় বোম্বে ডায়িং- এর মালিক নেস ওয়াদিয়া এবং অভিনেত্রী প্রীতি জিনতার। কিন্তু বিচ্ছেদের পরও ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করেছেন তারা। একসঙ্গে তাদের রয়েছে একটি আইপিএল দল, যার নাম কিংস ইলেভেন পাঞ্জাব। গত বছর আইপিএল আসরেই মনোমালিন্য হয় সাবেক এই জুটির। একটি লিখিত অভিযোগে প্রীতি পুলিশকে জানান, ৩০শে মার্চ আইপিএলের চূড়ান্ত ম্যাচ চলাকালীন জনসমক্ষে তাকে হয়রানি করেছেন নেস।

Leave A Reply

Your email address will not be published.