Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাথুরুসিংহকে পরিবর্তন করে নয়, আলাদা কোচ আনবে বিসিবি!

স্পোর্টস ডেস্ক:
আলাদা কোচ আনার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বর্তমান কোচ হাথুরুসিংহকে পরিবর্তন করা হবে না। নতুন কোচ আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের মাটিতে টানা চতুর্থ সিরিজ জয়। ওয়ানডে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির নিশ্চয়তা। বদলে যাওয়া এ বাংলাদেশ, ক্রিকেট বিশ্বের এই মুহূর্তের আলোচিত নাম। আগামী বিশ্বকাপের আগে টাইগারদের নাম উচ্চারিত হবে শীর্ষ পাঁচে এই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের। ওয়ানডেতে ধারাবাহিক হলেও, এর ছিটেফোঁটাও নেই বাকী দুই ফরমেটে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরমেটে একেবারেই তলানিতে টাইগাররা। আগামী বছর বিশ্বকাপ। তাই ক্ষুদ্রতম ফরমেটের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ কোচ আনার কথা ভাবছে বিসিবি। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর টাইগারদের সামনে এখন টেস্ট সিরিজ। আÍবিশ্বাসী বাংলাদেশ এ ম্যাচ গুলোতেও নিজেদের সেরাটা দিয়েই খেলবে বলে প্রত্যাশা বিসিবি প্রেসিডেন্টসহ টাইগার সমর্থকদের।

Leave A Reply

Your email address will not be published.