Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হান্নান শাহ স্মরণে নড়াইলে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

narail-bnp-pic-02উজ্জ্বল রায়, নড়াইল: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ স্মরণে নড়াইলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা।
এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, অশোক কুন্ডু, বিএনপি নেতা এ্যাডভোকেট ইস্তিয়াক হোসেন মঞ্জু, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা শ্রমিক দলের আহবায়ক সাইফুজ্জামান আমল ও সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান প্রমুখ। পরে এক দোয়া অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত হান্নান শাহ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.