Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাবিপ্রবিতে ২ ছাত্র নিহত: ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল,সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়,প্রচার সম্পাদক এসএম জাহিদ হাসান,আতিকুর রহমান রানা,গোলাম রাব্বী ডলারসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছ। এছাড়া অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। তবে এই মামলায় কোনো হত্যার কথা উল্লেখ করা হয়নি।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে থেকে হত্যার অভিযোগ দেওয়া হলেও পরে তা সংশোধন করে  মামলাটি করেন তারা।
এদিকে, প্রশাসনের করা ওই মামলায় আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল বলেন,’বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও দুই ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনই দায়ী। ভিসিবিরোধী আন্দোলনের প্রতিহিংসায় এই ঘটনা ঘটানো হয়েছে। এখন প্রশাসন মিথ্যাচার করছে। নিজেদের বাঁচানোর জন্য ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ কর্মকর্তা,শিক্ষক ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে করা মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রক্টর এটিএম শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তদন্তে এই মামলায় কোনো কিছু পাওয়া যাবে না।’
তিনি আরও জানান,বিশ্ববিদ্যালয়ে দুজন নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।
এর আগে মঙ্গলবার এই ঘটনায় নিহত মিল্টনের চাচা মকসুদার রহমান বাদী হয়ে ভিসি রুহুল আমিন,প্রক্টর এটিএম শফিকুল ইসলাম,সহকারী রেজিস্ট্রার বিলকিস বানু,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ইবনে রজব, ঠিকাদার নুরুল ইসলাম,শিক্ষক, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি সোমবার রাতে পুলিশের পক্ষ থেকেও উপপরিদর্শক (এসআই) আব্দুল নুর ওই দিনের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.