Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হারলো মাশরাফিরা

s-2স্পোর্টস করেসপন্ডেন্ট:

বিশ্বকাপ প্রস্তুতিতে জয়হীন থেকেই বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথমে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আনঅফিশিয়াল দুই প্রস্তুতি ম্যাচে হার। এরপর বিশ্বকাপের গা গরমের দুই ম্যাচে হার। সিডনিতে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে ৩ উইকেটে হারের পর আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছেও পদানত বাংলাদেশ। বৃহস্পতিবার পরাজয়ের ব্যবধানটা বরং আরো বেড়েছে। এদিন উইলিয়াম পোর্টারফিল্ড বাহিনীর কাছে চার উইকেটে হেরেছে টাইগাররা। ব্লাক টাউনে টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছিল। ৪৮.২ ওভারে অলআউট হয় মাশরাফি মুর্তজা বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে এন্ডি বালবিরনের অপরাজিত ৬৩ ও অ্যাড জয়েসের ৪৭ রানে ৩০ বল বাকি থাকতেই চার উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। বাংলাদেশের পক্ষে আট ওভার বল করে ৩২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ওয়ার্মআপ ম্যাচে ব্যাট হাতে প্রতিশ্র“তির আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে হাসতে পারেননি দেশসেরা ওপেনারের ব্যাট। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালের (৪) উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে দাঁড়াতে পারেননি মুমিনুল হকও (৮)। এনামুল হক কিছুটা চেষ্টা করে ২৫ রান করে সাজঘরে ফেরেন। পরে দলকে টানার চেষ্টা করেছেন সৌম্য সরকার। ব্যক্তিগত ৪৫ রান করে ডকরেলের হাতে রান আউটের শিকার হন সৌম্য। এছাড়া মুশফিকুর রহিম ২৬, সাব্বির রহমান ২০ ও মাশরাফি মুর্তজা ২২ রান করেন। ব্যাট হাতে ফের ব্যর্থ সাকিব আল হাসান। বৃহস্পতিবার মাত্র ৮ রান এসেছে বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাট থেকে। মাহমুদুল্লাহ রিয়াদের বদল খেলা নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে ৬ রান। আয়ারল্যান্ডের জন মুনি ও ম্যাক্স সোরেসেন তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট গেছে কেভিন ও ব্রায়েন, জর্জ ডকরেল ও অ্যান্ডি ম্যাকব্রাইনের দখলে। এরপর বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে পল স্টারলিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। পাঁচ রান করা আইরিশ ওপেনারকে ফেরান সাকিব। শিগগির উইলিয়াম পোটারফিল্ডকে ফেনার আল আমিন হোসেন। ২৪ রানে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। দ্রুত ফেরেন নেইল ও ব্রায়েন (৫) এবং গ্রে উইলসনও (৯)। এরপর বালবিরন ও অ্যাড জয়েসের জুটি কক্ষপথে ফেরায় আইরিশদের। শেষ পর্যন্ত ৬৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বালবিরন। জয়েস আউট হন ৪৭ রানে। বাংলাদেশের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, তাসকিন, নাসির ও আল আমিন।

Leave A Reply

Your email address will not be published.