Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী

লুৎফর রহমান, হিলি: দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে ডাঃ মোস্তফা আলী খান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় গ্রামবাসী ও আইডিয়াল কিল্ডার গার্ডেন কেজি স্কুলের সহযোগিতায় এ সমাপণী টুর্নামেন্টে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার মাসুদ আলী খান। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, কে এইচ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ মশিহুর রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মেফতা, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, টুার্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মুশফিকুর রহিম, কেজি স্কুলের সভাপতি মাইনুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মাহবুব আলম সহ অনেকে।
সমাপণী খেলায় রংপুর ফুটবল একাদ্বশ দিনাজপুর ফুটবল একাদ্বশকে ১-০ গোলে পরাজিত করেন।
গত ২২ ডিসেম্বর ৮ টি জেলা ফুটবল দল নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.