Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে জাল টাকাসহ এক যুবক আটক

লুৎফর রহমান,হিলি:  দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ রাসেল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার সকালে অভিযান চালিয়ে জাল টাকাসহ ওই যুবককে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ৪ বন্ধু সহ বাড়ী মালিক পালিয়ে যায়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, হিলি সীমান্ত এলাকার দক্ষিন বাসুদেবপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে রাসেল মিয়া নামের এক যুবককে সন্ধেহ জনক ভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাসি করে ১৭ হাজার ৫শ টাকার জালনোট উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৫শ টাকা নোটের বিভিন্ন সিরিজের ৩৫টি নোট ছিল।

আটক রাসেল মিয়া টাঙ্গাইল জেলা সদরের দেলদোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.