Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

001হিলি প্রতিনিধি: ”অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.শুকরিয়া পারভীন ও উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল মেলার উদ্বোধন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষিসম্প্রসারন অফিসার আহম্মেদ রিজভী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, পৌরআওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন উর রশীদ পৌরযুবলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে যা আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মেলায় সর্বমোট ১৮টি স্টলে দেশীয় বিভিন্ন ফলের গাছ নিয়ে বিভিন্ন নার্সারির মালিকগন অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.