হিলিতে ফেন্সিডিলসহ মটরসাইকেল জব্দ
লুৎফর রহমান, হিলি: দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ফেন্সিডিল, মটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, আজ শনিবার ভোর ৫ টায় বিজিবির টহলদল হাকিমপুর উপজেলার চড়ারহাট মোল্লার বাজার পাকা রাস্তা দিয়ে কয়েকজন চোরাকারবারিরা মটরসাইকেল যোগে ফেন্সিডিলসহ দূরত যাওয়ার সময় বিজিবির টহল দলের সদস্যরা বাইক দাড় করার জন্য সংকেত দিলে আরোহীরা মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসে। অপর দিকে ডাংগাপাড়া স্টেশন এলাকা থেকে নতুন ভারতীয় হিরো বাইসাইকেল জব্দ করে বিজিবির সদস্যরা। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ফেন্সিডিল ১২৮ পিচ, মটরসাইকেল ২ টি ও বাইসাইকেল ১৭ টি । জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলেও জানান তিনি।