Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদের বিরুদ্ধে মানবন্ধন

3হিলি প্রতিনিধি: ”সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কা মূক্ত জীবন চাই”, ”সন্ত্রান জঙ্গিবাদ নিপাত যাক-মানবতা মুক্তিপাক” এসব বিভিন্ন শ্লোগান নিয়ে হিলিতে স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসকেরা হাতে হাতে রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছেন।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিলির বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব উদ্দোগে প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানবন্ধন থেকে সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়। সেই সাথে পরিবার, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজকর্মী ও সামাজিক সংগঠনগুলোকেও এবিষয়ে এগিয়ে আসতে বলা হয়। সেই সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
হিলির ছাতনি রাওতারা জেএম ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে মাদ্রাসার সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন, হাকিমপুর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানের নেতৃত্বে কলেজের সামনে ছাত্র ছাত্রীরা মানববন্ধন পালন করেন, এতে কলেজের সকল প্রভাষকরা অংশগ্রহন করেন, হাকিমপুর মহিলা কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলামের কলেজের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়, এতে হাকিমপুর থানার ওসি আব্দুস সবুরসহ কলেজের সকল প্রভাষক ও ছাত্রীরা অংশগ্রহন করেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্রের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুলতান মাহমুদের নেতৃত্বে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হাসপাতালের সকল চিকিৎসক ও স্টাফরা অংশগ্রহন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানবন্ধন পালন করা হয় যাতে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.