Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে ৫৭০ পিস নেশার ইঞ্জেকশনসহ আটক ১

লুৎফর রহমান, হিলি: দিনাজপুরের হিলিতে ৫শ ৭০ পিস নেশার ইঞ্জেকশনসহ আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ ( জিআরপি)। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় রেলষ্টেশন এলাকা থেকে আটক করা হয়। হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, ট্রেন ধরার উদ্যেশে প্লার্ট ফরমে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগ তল্লাসী করে ৫শ ৭০ পিস নেশার ইঞ্জেকশন জব্দ করা হয়। আটক আব্দুল মান্নান সোহেল নওগাঁ সদরের কাজীপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.