Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলির অসহায় ও দুঃস্থ শ্রমিক পেল বস্ত্র

লুৎফর হিলি: ”মানুষ মানুষের জন্য এমন মহত উদ্যেগে সামনে রেখে” বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলির শতাধিক মৃত, অসহায় , দুঃস্থ ও বেকার শ্রমিক পরিবারের মাঝে বস্ত্র বিতরন করা হয়। দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (হিলি ষ্ট্যান্ড কমিটির) উদ্দোগে সোমবার বিকেল ৫ টায় হিলি বাস র্টামিনাল কার্যালয়ে হিলি ষ্ট্যান্ড কমিটির সভাপতি আলহাজ্ব হারুন-উর-রশিদের সভাপতিত্বে বস্ত্র বিতরন অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ শ্রমিকের হাতে এ বস্ত্র তুলে দেন প্রধান অতিথি হিসেবে হাকিমপুর পৌর মেয়র মোঃ জামিল হোসেন চলন্ত । এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, হিলি ষ্ট্যান্ড কমিটির সম্পাদক মোঃ আতাউর রহমান মিলন, অর্থ সম্পাদক এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক লোকমান হোসেন, সাংবাদিক সহ সকল শ্রমিক সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.