Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে সতর্কতা জারী

হিলি প্রতিনিধি: সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে সন্দেহভাজন ৫ সদস্য যাতে কোনভাবেই হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে পালাতে না পারে সেলক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা জারী করেছে ইমিগ্রেশন চেকপোষ্ট কতৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মাঝে যাতায়াতরত প্রত্যেক পাসপোর্ট ধারী যাত্রীদের যাচাই বাছাই, জিজ্ঞাসাবাদ করে ও ছবি দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র তাদের যাতায়াতের অনুমতি প্রদান করছেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কতৃপক্ষ।
এছাড়াও হিলি সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন ধরনের অপরাধী সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকেও নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে বিজিবি কতৃপক্ষ জানিয়েছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ৫ সদস্যের নাম, ঠিকানা, ছবি কতৃপক্ষ আমাদের দিয়েছেন। ওই সন্দেহভাজন ৫ সদস্য যাতে কোনভাবেই হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ব্যাবহার করে ভারতে যেতে বা পালাতে না পারে সেব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।
প্রসঙ্গত সম্প্রতি চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামি ওয়াসিম ও আনোয়ারের জবানবন্দিতে মুসা শিকদার, নবী, রাশেদ, কালু ও শাহজাহানের সংশ্লিষ্টতার কথা বলেছেন। দ্রুত তাদের গ্রেফতার করতে ও তারা যেন দেশত্যাগ করতে না পারে সেব্যাপারে চট্গ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোকে সতর্কতা জারী করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.