Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলি সীমান্তে ফেনসিডিলবাহী প্রাইভেটকার জব্দ, আটক ১

1469022932

লুৎফর রহমান, হিলি: দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ফেন্সিডিলবাহী একটি প্রাইভেটকার ও চালক বাবুলকে (৩৮) আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে সীমান্ত ঘেঁষা নওপাড়া থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেটকার ও চালককে আটক করা হয়। আটক ড্রাইভার ফরিপুর জেলার বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।
হিলি বাসুদেবপুর বিওপির কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক হান্নান আলীর নের্তৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত ঘেঁষা নাওপাড়া মাদরাসা সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার ও চালককে আটক করা হয়। তবে এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ওই প্রাইভেট কারে থাকা দু’জন যাত্রী পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.