Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলি সীমান্তে ৫ ভারতীয় নাগরিকসহ ১৩ জন আটক

রাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি : হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মাঝে পারাপারের দায়ে ৫ভারতীয় নাগরিকসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভারতীয়রা হলেন, ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার কাওয়ালী গ্রামের মনো রায়ের ছেলে লিচু রায় (৩০), তার স্ত্রী কাজলী রায় (২৬), তার দুই মেয়ে লিপি রায় (৫), পপি রায় (২), তার ফুফাতো ভাই গাঙ্গু রায়ের ছেলে শিবেন রায় (৩০)।

আটক বাংলাদেশীরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুঠিরচন্দ্রখানা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফরজ আলী (২৪), একই এলাকার বড়লোহী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০), শাহাবাজার গ্রামের মনি বর্মনের ছেলে কার্তিক বর্মন (৩৫), তার মেয়ে অঞ্জনা (৭), বেপারিতারি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী হালানি খাতুন (৪৫), তার দুই ছেলে হাসান (১৩), হাফিজুল (৮), নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল লতিফ (৪০)।

বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, অবৈধপথে দেশে ফেরার সময় সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টায় নারী ও শিশুসহ ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তারা প্রায় দুবছর পূর্বে কুড়িগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিল্লীতে একটি ইটভাটাতে কাজ করতে গিয়েছিলেন। অপরদিকে শনিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের হিলি চেকপোষ্ট সড়কের টেম্পুষ্টান্ড থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী শিশুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে। তারা যখন তাদের নাগরিকদের ফেরত নিতে চাইবে তখনই তাদের হস্তান্তর করা হবে। অপরদিকে আটক বাংলাদেশীদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এবং বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও তিনি জানিয়েছেন।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.