Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলি স্থলবন্দর এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

লুৎফর রহমান,হিলি: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের বাংলাহিলি স্থলবন্দর কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আয়োজনে দোওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার এ্যাসোসিয়েশন চত্বরে ইফতার মাহফিলের পৃর্বে আলোচনা সভায় এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হিলি শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার ফকরুল আমিন, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো: জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস্ সবুর, উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, আরনু জুট মিলের মালিক সাফী হাজ্বি , হাকিমপুর পৌর আঃলীগ সাধারন সম্পাদক মো: হারুন উর রশিদ হারুনসহ হিলি স্থলবন্দর সংশ্লিষ্ট আমদানী-রফতানী কারকগন। পরে দেশ ও জাতির কল্যান কামনা করে দোওয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.