Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

hilli bdpরাসেল হাসান, হিলি: ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার চালু রয়েছে।
রোববার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সকালে বন্দরের ভেতর হতে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে যায়।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গের হিলিসহ পুরো দক্ষিন দিনাজপুর অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একারনে সে দেশে সরকারী সাধারন ছুটি রয়েছে। যার ফলে ভারতের রফতানিকারকরা কোন পন্য রফতানি বা আমদানি না করার ফলে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে বন্দরের ভেতরে আগের দিনে পন্য নিয়ে প্রবেশ করা ভারতীয় ট্রাকগুলো হতে পন্য খালাস, বাংলাট্রাকে পন্যভর্তি, পন্যডেলিভারী দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম এবং কাষ্টমসের সকল বিভাগ চালু থাকায় আমদানিকৃত পন্যের পরিক্ষন শুল্কায়ন ও পন্য খালাস করন কার্যক্রম চালু রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ভারতে নির্বাচনের কারনে বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রি পারাপার চালু রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.