Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হুবহু রেস্তরাঁর স্বাদের চিকেন দোপেঁয়াজা তৈরির একটি “পারফেক্ট” রেসিপি!

রকমারি ডেস্ক:
রেস্টুরেন্টে গরম গরম নান বা লুচির সাথে দোপেয়াজা খেতে কি দারুণ লাগে, তাই না? ঘরে আমরা অনেকেই রেস্তরাঁর এই খাবারটি রান্না করি, কিন্তু হুবহু রেস্তরাঁর স্বাদ আসে কি? প্রচ্ছদের ছবিতে দেখুন, চিকেন দোপেয়াজা। দেখাচ্ছে না, একদম পারফেক্ট? তাহলে চলুন, জেনে নিই এই পারফেক্ট দোপেয়াজার একটি অসাধারণ রেসিপি! সেহেরি বা ইফতারে আপনার রসনা বিলাসে এই খাবারটি মানিয়ে যাবেন দারুণ!
প্রণালি:
চিকেন ১/২ কেজি
পেঁয়াজ কউব করে কাটা দেড় কাপ
পেঁয়াজ বাটা ১/২ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
আস্ত জিরা ১/২ চা চামচ
ধনে গুঁড়ো ১/২চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/৩ চা চামচ
এলাচ ৩/৪ টি
দারচিনি ২ টি
গোলমরিচ ৭/৮ টি
লবঙ্গ ৪/৫ টি
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
লবণ স্বাদ মত
আস্ত শুকনা মরিচ ৩/৪ টি
টমেটো কুচি ২/৩ টি
তেল পরিমাণ মত
টক দই ৩/৪ কাপ
কাঁচা মরিচ ৩/৪ টি

প্রণালি
-প্যানে পরিমাণ মত তেল গরম করে পেঁয়াজ কিউব গুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
-একই তেলে এবার আস্ত শুকনা মরিচ, জিরা ও গরম মশলার ফোড়ন দিয়ে চিকেন দিয়ে একটু ভেজে নিতে হবে।
-এরপর একে একে টমেটো কুচি, পেঁয়াজ বাটা,আদা-রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচগুঁড়ো, ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে অল্প করে টক দই ২/৩ বারে
দিয়ে কষিয়ে পরিমাণ মত পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।
-রান্না শেষে ভাজা পেঁয়াজ কিউব ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.