Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোল্ডার একাই লড়লেন

s-8স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক হিসেবে একটা স্বতসিদ্ধ দায়িত্ব থাকে। সে দায়িত্ববোধ থেকেই হয়তো ক্যারিবীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নিজে ব্যাট হাতে জ্বলে উঠলেন বোলার জ্যাসন হোল্ডার। রীতিমত ‘খাঁটি ব্যাটসম্যানে’ পরিণত হয়ে ইনিংস সেরা রান উপহার দিলেন। করলেন ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি। গেইল, স্মিথ, স্যামুয়েলস, সিমন্স, কার্টার কিংবা রামদিনদের লজ্জা দিতেই হয়তো ব্যাট হাতে জ্বলে ওঠা প্রয়োজন মনে করলেন ২৩ বছর বয়সী বার্বাডোজের এই ক্রিকেটার। ৬৩ রানের মাথায় ৭ম উইকেটের পতনের পর ৯ নাম্বারে ব্যাট করতে নেমে জ্যাসন হোল্ডার পরাজয়ের ব্যবধানটাই হয়তো অনেক কমিয়েছেন। তবে সবচেয়ে বড় কথা লজ্জাজনক স্কোরে অলআউট হওয়া থেকে ক্যারিবীয়দের বাঁচিয়ে দিয়েছেন তিনি। পার করে দিয়েছেন দেড়শ’র মাইলফলক। ৪৪ বলে প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন। যাতে বাউন্ডারির মার তিনটি এবং ছক্কার মারও ছিল তিনটি। রামদিনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পর জেরোমে টেলরকে সঙ্গে নিয়েও গড়েন অপরাজিত ৪২ রানের জুটি। তবে শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৬ রানে থামতে হলো তাকে। ডেল স্টেইনের একটি বল স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন মিডঅনে। ক্যাচ তালুবন্দী করেন হাশিম আমলা।

Leave A Reply

Your email address will not be published.