Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৩ মে নেপালে চিত্রায়িত টেলিছবি হলি ডে

b-1বিনোদন ডেস্ক:
কয়েকদিন আগের কথা। ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সময় বিপাকে পড়েছিলেন আমাদের দেশের অভিনয় শিল্পীরাসহ অন্যান্য কলাকুশলীরা। নেপালের নাগরকোটে তাদের বেশকিছু কাজের দৃশ্যধারণের কাজ চলছিল। এবার সেখান থেকে কাজ শেষ করা টেলিছবি ‘হলিডে’ প্রচার হবে ১৩ মে। শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রুনা খান, কল্যাণ কোরাইয়া, শাহাদত হোসেন, নোমিরা ও শাহরিয়ার নাজিম জয়। নাটকটি নিয়ে কল্যাণ  বলেন, ‘এখানে মূলত দুটি দম্পত্তির হানিমুনে যাওয়া ও তাদের অতীত জীবনের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। আর নেপালের কথা আজও মনে পড়ে। চাইলেও ভুলতে পারবো না সেদিনের কথা।’ চ্যানেল আইতে ১৩ মে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘হলি ডে’।

Leave A Reply

Your email address will not be published.