Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৪ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি :  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে পোশাক-শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে বেতন-ভাতা বুঝে নিতে পারেন, সে জন্য দেশের সব শিল্পাঞ্চলের ব্যাংকগুলোকে ১৫ জুলাই পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, ঈদে সড়ক-মহাসড়ক, নৌপথ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.