Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৪ মাস পর জনসম্মুখে ফিদেল কাস্ত্রো

0,,5883854_4,00কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে দীর্ঘ ১৪ মাস পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেছে। কিউবা সফররত ভেনিজুয়েলার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দীর্ঘদিন পর জনসম্মুখে আসলেন তিনি। ২০১৪ সালে জানুয়ারিতে শেষবার প্রকাশ্যে এসেছিলেন কাস্ত্রো। কিউবার একটি বেতার কেন্দ্রের উদ্বোধনের জন্য তিনি তখন আড়াল থেকে বেরিয়েছিলেন। ভেনিজুয়েলার প্রতিনিধি দলটি সংহতি প্রকাশের জন্য কিউবা সফর করছে।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভেনিজুয়েলার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে ৮৮ বছর বয়সী কাস্ত্রোর চারটি ছবি প্রকাশ করেছে। প্রতিনিধিদলের সদস্যদেরকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে প্রতিবাদপত্র লেখার পরামর্শ দিয়ে কাস্ত্রো বলেন, ‘কারাকাসকে ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে তুলে ধরার প্রবণতা বন্ধের আহ্বান থাকতে হবে এসব চিঠিতে।’

খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার ৩৩ সদস্যের প্রতিনিধি দলটি রাজধানী হাভানার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় ঘটনাচক্রে সেখানে উপস্থিত হন কাস্ত্রো। আর এভাবেই তাদের সঙ্গে কাস্ত্রোর দেখা হওয়ার অবকাশ তৈরি হয়। গত মাসের ৩০ তারিখে এ সাক্ষাৎ হয়েছিল বলে কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার জানায়।

Leave A Reply

Your email address will not be published.