১৫ দিনের মধ্যে মোটরসাইকেলের লাইসেন্স সংগ্রহের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিনিধ: লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের সতর্ক করে দিয়ে পুলিশে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এ এম শহীদুল হক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে মোটরসাইকেলের লাইসেন্স সংগ্রহ করতে হবে। রোববার দুপুরে পুলিশের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৩ জুন থেকে সারা দেশে ব্যাপক অভিযান চালানো হবে। ওই সময় মোটরসাইকেল আরোহীকে অন্তত লাইসেন্সের জন্য জমা দেওয়া টাকার রশিদ দেখাতে হবে। তা না হলে অবৈধ মোটরসাইকেল জব্দ করা হবে।