Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০১৪ সালে বিশ্বব্যাপী ৬ কোটি মানুষ গৃহহীন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্ব শরণার্থী দিবস শনিবার। ২০০০ সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে—যুদ্ধ, সংঘাত এবং নির্যাতনের কারণে ২০১৪ সালের শেষ নাগাদ পৃথিবীজুড়ে শরণার্থী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটিতে পৌঁছেছে।
সংস্থাটি বলছে, ২০১৩ সালের চেয়ে ২০১৪ শরণার্থী মানুষের সংখ্যা ৮৩ লাখ বেশি ছিল। এত বিপুল সংখ্যক মানুষের শরণার্থী হবার পেছনে সিরিয়ার গৃহযুদ্ধকে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বলেছেন—পৃথিবী এখন এক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ২০১৪ সালে প্রতিদিন ৪০ হাজারের বেশি মানুষ শরণার্থী হয়েছে। এত বেশি মানুষ দুর্দশার মধ্যে পড়েছে যে, এদের অনেককেই সহায়তা করা সম্ভব নয়।
 গত পাঁচ বছরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অন্তত পনেরটি যুদ্ধ বা সংঘাত তৈরি হয়েছে। এ সব কারণে যারা শরণার্থী হয়েছে, তাদের মধ্যে ৫০ শতাংশই শিশু। এ সব কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয়প্রার্থীর সংখ্যাও বেড়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.