Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০১৫ সালে অভিবাসী মৃত্যু ২০০০ ছাড়িয়েছে : আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার বলেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে দুই হাজারের বেশি লোক মারা গেছে।

আইওএম মুখপাত্র ইতায়ি ভিরি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে’ গত সপ্তাহ পর্যন্ত অভিবাসী ও শরণার্থী মৃত্যুর হার দুই হাজার ছাড়িয়েছে।

আইওএম জানায়, এ বছর ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টারত এক লাখ ৮৮ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ এ সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে বলে উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে যে, এই পথটি উন্নত জীবনের সন্ধানে বের হওয়া অভিবাসনেচ্ছুদের জন্য সবচেয়ে মারাত্মক পথ। গত বছর এ সময়ের মধ্যে এই পথে এক হাজার ৬০৭ জন এবং ২০১৪ সালে মোট তিন হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছিল। আইওএম জানায়, ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসীদের প্রায় সকলেই ইতালি (৯৭ হাজার) ও গ্রীসে (৯০ হাজার ৫০) পৌঁছেছে।

ভিরি জানান, চলতি বছর লিবিয়া থেকে ইতালি আসার চেষ্টাকালেই সর্বোচ্চ সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সংখ্যা এক লাখ ৯৩০ জন আর গ্রীস আসার চেষ্টাকালে মারা গেছে ৬০ জন।

Leave A Reply

Your email address will not be published.