Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

download (2)
বাংলাদেশেরপত্র ডেস্ক:
বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান। আর এ শপথবাক্য পাঠের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম অমুসলিম হিসেবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হলেন। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ১২ জানুয়ারি আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এস কে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ জুলাই তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

Leave A Reply

Your email address will not be published.