Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২১ দিন পর গ্রিসের ব্যাংকগুলো খুলছে আজ

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ বন্ধ থাকার আজ সোমবার আবার খুলে দেওয়া হচ্ছে গ্রিসের সব ব্যাংক। আজ থেকে জনপ্রতি ৪২০ ইউরো তুলতে পারবেন গ্রাহকরা।
বেইল-আউট নিয়ে বিদেশি দাতাদের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে না পারায় নগদ অর্থের তীব্র সংকটে গ্রিসের ব্যাংকিং খাত। সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, ব্যাংকগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

গত সপ্তাহে দাতাদের সঙ্গে বেইল-আউট চুক্তিতে পৌঁছায় গ্রিস। বেশ কিছু প্রক্রিয়া শেষ করে এবং দাতাদের কাছ থেকে অর্থ পাওয়ার নিশ্চয়তার পর ব্যাংক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তিন সপ্তাহ ধরে ব্যাংকগুলোর এটিএম বুথের সামনে প্রতিদিন গ্রাহকদের ভিড় দেখা গেছে। বুথ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৬০ ইউরো উত্তোলন করতে পেরেছেন। কিন্তু আজ থেকে প্রতিদিন সাত গুণ অর্থাৎ ৪২০ ইউরো উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

এদিকে ব্যাংক খুলে দেওয়া হলেও বড় ধরনের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে গ্রিসের অর্থনীতিকে। বেইল-আউটের অর্থ আসবে কিস্তিতে। ফলে তার জন্য অপেক্ষায় থাকতে হবে।

এ ছাড়া মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর কারণে ভোক্তারা বিপাকে পড়বে। দেশটির বেকারত্বের হারও দিন দিন বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতি সচল হওয়া শুরু হলেও প্রকৃত সংকট কবে দূর হবে, তা নিশ্চিত নয়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

Leave A Reply

Your email address will not be published.