২২ বছর পর নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন দিবাবা
স্পোর্টস ডেস্ক : ২২ বছর পর মোনাকো ডায়মন্ড লীগে ১৫০০ মিটার দৌড়ে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা। প্রতিযোগিতায় ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেন এই তরুণী। আগের রেকর্ডটি ছিলো চীনের ইয়ুনশিয়া কু’র। ১৯৯৩ সালের আসরে ৩ মিনিট ৫০.৪৬ সেকেন্ড সময় নিয়েছিলেন ইয়ুনশিয়া।