Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২৮ এপ্রিল তিন সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

download (18)

২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন ২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ এক তথ্য বিবরণীতে আরও বলা হয়, ওই সিটি কর্পোরেশন এলাকায় যদি ওই তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.